ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

পরিবেশ রক্ষা ও নিরাপদ কৃষিতে নওগাঁয় কৃষকদের চারাগাছ এবং স্প্রে মেশিন দিল ইনতেফা

পরিবেশ রক্ষা ও নিরাপদ কৃষিতে নওগাঁয় কৃষকদের চারাগাছ এবং স্প্রে মেশিন দিল ইনতেফা

নওগাঁয় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আধুনিক ও নিরাপদ কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় কৃষক ও পেশাদার স্প্রেম্যানদের মাঝে বিনামূল্যে চারাগাছ এবং রিচার্জেবল স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে কৃষিভিত্তিক প্রতিষ্ঠান ইনতেফা-র সার্বিক ব্যবস্থাপনায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজনে স্থানীয় ২০০ জন কৃষকের প্রত্যেককে একটি করে পরিবেশবান্ধব মেহগনি ও উন্নত জাতের আমগাছের চারা প্রদান করা হয়। পাশাপাশি কৃষিকাজে সুরক্ষা নিশ্চিত করতে ৩০ জন প্রান্তিক ও পেশাদার স্প্রেম্যানকে উপহার হিসেবে দেওয়া হয় ব্যাটারিচালিত আধুনিক রিচার্জেবল স্প্রে মেশিন। এছাড়া স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্প্রেম্যানদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (PPE) হিসেবে হ্যান্ড গ্লাভস, প্রটেক্টিভ গগলস, মাস্ক, পোলো শার্ট ও ক্যাপ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মনজুর রহমান বলেন, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ খাদ্য ও টেকসই কৃষিব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি। সঠিক নিয়মে কীটনাশক ব্যবহার করলে পরিবেশের ক্ষতি এড়ানোর পাশাপাশি ফলনও বৃদ্ধি পাবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুল ইসলাম। আয়োজক প্রতিষ্ঠান ইনতেফা-র পক্ষে রাজশাহী ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মো. আব্দুল বারিক, নওগাঁ রিজিয়নের রিজিওনাল ম্যানেজার মো. আফজাল হোসেন এবং নওগাঁ টেরিটরির অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার মো. নাহিদ হোসেন অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ সুফলভোগীদের হাতে গাছের চারা ও আধুনিক সরঞ্জামাদি তুলে দেন।

সংক্ষেপে:
নওগাঁয় পরিবেশ রক্ষা ও আধুনিক কৃষি নিশ্চিতে ২০০ কৃষককে চারাগাছ এবং ৩০ জন স্প্রেম্যানকে আধুনিক স্প্রে মেশিন ও সুরক্ষা সামগ্রী দিয়েছে ইনতেফা। নিরাপদ কৃষি ব্যবস্থা গড়তে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবেশ রক্ষা ও নিরাপদ কৃষিতে নওগাঁয় কৃষকদের চারাগাছ এবং স্প্রে মেশিন দিল ইনতেফা

0 Comments