ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কক্সবাজারের পেকুয়ায় পরীক্ষা দিতে বেরিয়ে আর ফেরেনি এইচএসসি পরীক্ষার্থী আঁখি, উদ্বিগ্ন পরিবার

কক্সবাজারের পেকুয়ায় পরীক্ষা দিতে বেরিয়ে আর ফেরেনি এইচএসসি পরীক্ষার্থী আঁখি, উদ্বিগ্ন পরিবার

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পরীক্ষা দিতে গিয়ে শাওরিন সোলতানা আঁখি (২১) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। এই ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ শাওরিন সোলতানা আঁখি উপজেলার রাজাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর সুন্দরীপাড়া এলাকার মো. আজমগীরের মেয়ে। তিনি রাজাখালী ফৈয়জুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হিসেবে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে পরীক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শাওরিন। পরীক্ষা শেষে দুপুরের দিকে তার বাড়ি ফেরার কথা থাকলেও সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। এরপর স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এই ঘটনায় শাওরিনের বাবা মো. আজমগীর ওইদিন রাতেই পেকুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, কলেজছাত্রী নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং তাকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

সংক্ষেপে:
কক্সবাজারের পেকুয়ায় পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয়েছেন এইচএসসি পরীক্ষার্থী শাওরিন সোলতানা আঁখি। শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার।
কক্সবাজারের পেকুয়ায় পরীক্ষা দিতে বেরিয়ে আর ফেরেনি এইচএসসি পরীক্ষার্থী আঁখি, উদ্বিগ্ন পরিবার

0 Comments