ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন: কে কোন মন্ত্রণালয় পেলেন

নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন: কে কোন মন্ত্রণালয় পেলেন

শপথ গ্রহণ শেষে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপর্যায়ের একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে মঈন খানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন পার্থ এবং মিল্লাতকে দেওয়া হয়েছে বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাচিং প্রু।

প্রতিমন্ত্রীদের মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং শামীম কায়সারকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন দ্রুতই জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সংক্ষেপে:
নতুন শপথ নেওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করা হয়েছে। মঈন খান স্থানীয় সরকার, পার্থ তথ্য এবং সাচিং প্রু পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন: কে কোন মন্ত্রণালয় পেলেন

0 Comments