কুড়িগ্রামের রৌমারীতে "প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)" প্রকল্পের আওতায় এক বিশেষ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এই সভা সম্পন্ন হয়।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়া। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. একরামুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের রংপুর অঞ্চলের মনিটরিং কর্মকর্তা অশোক কুমার রায় এবং কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (শস্য) মো. মেহেদী হাসান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রনজু, উপজেলা জামায়াতের আমির মো. হায়দার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণির কৃষকরা উপস্থিত ছিলেন।
কংগ্রেসে বক্তারা আধুনিক কৃষির প্রচার ও প্রসারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। নিরাপদ খাদ্য ও পুষ্টির চাহিদা মেটাতে বিষমুক্ত ও পরিবেশবান্ধব পদ্ধতিতে ফসল উৎপাদনের আহ্বান জানানো হয়। এছাড়া তরুণ ও নারীদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করে নতুন কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
রৌমারীতে পার্টনার প্রকল্পের আওতায় কৃষি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আধুনিক কৃষি পদ্ধতি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং তরুণ ও নারীদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই বিশেষ সভার আয়োজন করা হয়।


0 Comments