ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, তারা হরমুজ প্রণালির আকাশসীমায় একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন শনাক্ত করার পর সেটি ধ্বংস করেছে। ইরনা ও পার্সটুডের তথ্য অনুযায়ী, সোমবার আইআরজিসি জানায় যে তাদের মহাকাশ বাহিনীর অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিক্ষিপ্ত গোলার আঘাতে ড্রোনটি ভূপাতিত হয়। প্রতিটি এমকিউ-৯ রিপার ড্রোনের নির্মাণ ব্যয় প্রায় ৩ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩০০ কোটি টাকারও বেশি। পেন্টাগনের বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইরান বিরোধী সংঘাত শুরুর সময় যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ২৫০টি এমকিউ-৯ রিপার ড্রোন ছিল। এর মধ্যে বিমানবাহিনীর অধীনে থাকা ২০৬টি ড্রোনের মধ্যে ১৫৫টি ছিল সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত। তবে সংঘাত শুরুর পর মার্কিন ড্রোন বহরে বড় ধরনের বিপর্যয় নেমে আসে। ব্লুমবার্গের এক অনুসন্ধানী প্রতিবেদনে পেন্টাগন সূত্রের বরাতে জানানো হয়েছে, যুদ্ধের প্রথম ৮৩ দিনের মধ্যেই ইরান অন্তত ৩০টি সক্রিয় রিপার ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।
হরমুজ প্রণালির আকাশে অত্যাধুনিক মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করার দাবি করেছে ইরানের আইআরজিসি। সাড়ে ৩০০ কোটি টাকা মূল্যের এই ড্রোনটি তাদের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়।


0 Comments