কক্সবাজারের চকরিয়া কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের এডহক কমিটি গঠন প্রক্রিয়ায় অনিয়ম এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অডিট অফিসার মোহাম্মদ তাজুল ইসলামকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অপর সদস্য হিসেবে রয়েছেন শিক্ষা বোর্ডের সহকারী কর্মকর্তা বিমল কান্তি চাকমা। আগামী ২৩ আগস্ট রবিবার সকাল ১১টায় চকরিয়া উপজেলার খুটাখালীর বিদ্যালয় প্রাঙ্গণে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণ করবে এই তদন্ত কমিটি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে বিভিন্ন ধরনের অনিয়ম চলছে বলে অভিযোগ করে আসছিলেন স্থানীয় সচেতন মহল ও স্কুল সংশ্লিষ্টরা। তারা এই তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ফলাফল এবং বিদ্যালয়ের সকল অনিয়মের অবসান প্রত্যাশা করছেন।
চকরিয়া কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের এডহক কমিটি গঠন ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠিত হয়েছে। শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল আগামী রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে সাক্ষ্য গ্রহণ করবে।


0 Comments