ইরান তাদের সামরিক সরঞ্জাম ও অস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো যুদ্ধ শুরু হলে আগের তুলনায় আরও বেশি বিধ্বংসী অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে দেশটি। বৃহস্পতিবার ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি এই সতর্কবার্তা প্রদান করেন।
আইআরজিসির এই কর্মকর্তা জানান, বর্তমানে তাদের ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ওয়ারহেডগুলোর ক্ষমতা আগের যুদ্ধগুলোর তুলনায় অনেক গুণ বেশি। তিনি দাবি করেন, ইরান সামরিক প্রযুক্তির প্রতিটি ক্ষেত্রে ধারাবাহিক উন্নতি করছে এবং বর্তমানে আরও নির্ভুল ও প্রযুক্তিগতভাবে উন্নত অস্ত্র তৈরি করা হচ্ছে।
জেনারেল মোহেবি আরও উল্লেখ করেন যে, ইরান কখনোই তাদের অস্ত্র উৎপাদন বা উন্নয়ন কার্যক্রম বন্ধ করেনি। যেকোনো পরিস্থিতির মোকাবিলায় তারা প্রতিনিয়ত প্রস্তুতি গ্রহণ করছে। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে কোনো যুদ্ধ শুরু হলে ইরানের অস্ত্রের সক্ষমতা অতীতের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে। এই পরিবর্তন ওয়ারহেডের নতুন প্রজন্ম, আঘাতের নিখুঁত লক্ষ্যমাত্রা এবং ক্ষেপণাস্ত্রের পাল্লাসহ বিভিন্ন ক্ষেত্রে পরিলক্ষিত হবে বলে তিনি জানান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হলে আরও শক্তিশালী ও বিধ্বংসী অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে ইরান। আইআরজিসি কর্মকর্তা জেনারেল হোসেইন মোহেবি জানান, তাদের সামরিক সক্ষমতা ও অস্ত্রের ধ্বংসক্ষমতা প্রতিনিয়ত বাড়ছে।


0 Comments