দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোট ২৫৫টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পেয়েছেন ৮৮টি ভোট।
এর আগে দুপুর ২টা থেকে সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। ভোট প্রক্রিয়ার শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা পর্যায়ক্রমে ভোট দেন। ভোট গণনা শেষে সিইসি মির্জা ফখরুলকে বিজয়ী ঘোষণা করেন।
জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিদ্বন্দ্বী প্রার্থী অলি আহমেদকে পরাজিত করে ২৫৫ ভোট পেয়ে তিনি বিজয়ী হন।


0 Comments