যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে ইরান একে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে অভিহিত করেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই নিষেধাজ্ঞা মূলত সাধারণ ইরানি নাগরিকদের লক্ষ্য করে দেওয়া হয়েছে। তবে তেহরান তাদের স্বাধীনতা ও জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ বলে উল্লেখ করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, অন্য কোনো দেশ যদি ইরানকে অর্থনৈতিকভাবে সহায়তা করে, তবে তাদের বিরুদ্ধেও নজিরবিহীন ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী রণতরী ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’। মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, পূর্বনির্ধারিত মোতায়েনের অংশ হিসেবে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ তাদের কার্যক্রম শুরু করেছে। মূলত দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ রণতরীর নাবিক ও ক্রুরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় সেটির পরিবর্তে নতুন এই রণতরী মোতায়েনের সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন মোতায়েন করা হয়েছে। এই নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছে ইরান।


0 Comments