পটুয়াখালীর বাউফলে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৩০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে উপজেলা ছাত্রদল। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের হাতে শিক্ষা উপকরণ, বিভিন্ন উপহারসামগ্রী এবং দেশীয় ফল ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান লিটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশরাফুল ইসলাম বিপ্লব, জেলা ছাত্রদলের বর্তমান কমিটির আহ্বায়ক মেহেদি হাসান শামীম চৌধুরী এবং বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ঝুরন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব নিয়াজ উদ্দিন খান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের ওপর। মেধাবী শিক্ষার্থীদের যথাযথভাবে উৎসাহিত করা হলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। শুধু ভালো ফলাফল অর্জনই যথেষ্ট নয়, বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা। সংবর্ধনা ও উপহার পেয়ে বাছিরা বিনতে বাশার নামের এক কৃতি শিক্ষার্থী আনন্দ প্রকাশ করে জানান, এ ধরনের আয়োজন তাদের ভবিষ্যৎ পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রেরণা জোগাবে।
পটুয়াখালীর বাউফলে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা ছাত্রদল। শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও গাছের চারা তুলে দেওয়া হয়।
-6a8952d93eb7b.webp)

0 Comments