যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থনে বড় ধরনের ধস নেমেছে। রয়টার্স এবং ইপসোস পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ২০১৭ সালের পর এই প্রথম অর্থনৈতিক সূচকে রিপাবলিকানদের পেছনে ফেলে ডেমোক্র্যাটরা আধিপত্য বিস্তার করেছে। জরিপের তথ্য অনুযায়ী, মার্কিন নাগরিকরা এখন দেশ পরিচালনায় রিপাবলিকান পার্টির চেয়ে ডেমোক্র্যাটিক পার্টিকে বেশি যোগ্য বলে মনে করছেন।
বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তার হার কমে ৩৫ শতাংশে দাঁড়িয়েছে, যা আসন্ন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসী ভূমিকার ফলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিই ট্রাম্প প্রশাসনের প্রতি জনগণের অসন্তোষের মূল কারণ।
ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাতে পার্সটুডে জানিয়েছে, এই জরিপটি কংগ্রেস নির্বাচনে সম্ভাব্য ভোটের ক্ষেত্রেও ডেমোক্র্যাটদের শ্রেষ্ঠত্বের ইঙ্গিত দিচ্ছে। মূলত অর্থনৈতিক ব্যবস্থাপনায় রিপাবলিকানদের ব্যর্থতা এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ভোটারদের ডেমোক্র্যাটিক পার্টির দিকে ঝুঁকতে বাধ্য করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৩৫ শতাংশে নেমেছে। অর্থনৈতিক সূচকে ২০১৭ সালের পর প্রথমবারের মতো রিপাবলিকানদের টপকে ডেমোক্র্যাটদের ওপর ভরসা রাখছেন মার্কিনিরা।


0 Comments