ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

টেকনাফে ১০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত, ঘটনাস্থলেই চলছে চিকিৎসা

টেকনাফে ১০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত, ঘটনাস্থলেই চলছে চিকিৎসা

কক্সবাজারের টেকনাফে খাবারের সন্ধানে পাহাড়ে উঠে পা পিছলে প্রায় ১০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত হয়েছে একটি বন্য মা হাতি। শনিবার (১১ জুলাই) দুপুর ৩টার দিকে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যাংপাড়া পাহাড়ের পাদদেশে এই দুর্ঘটনা ঘটে। টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় হাতিটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে পাহাড়ের চূড়ায় লতাপাতা খাওয়ার সময় হঠাৎ পা পিছলে খাড়া ঢাল বেয়ে নিচে আছড়ে পড়ে হাতিটি। এতে তার পেছনের দুটি পা ভেঙে গেছে এবং পেটে মারাত্মক আঘাত লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে হাতিটি সামান্য নড়াচড়া করতে পারলেও উঠে দাঁড়াতে পারছে না। স্থানীয়রা হাতিটির এই করুণ অবস্থা দেখে দ্রুত বন বিভাগকে খবর দেন।

টেকনাফ রেঞ্জের বন কর্মকর্তা আবদুর রশিদ জানান, খবর পাওয়ার পরপরই বন বিভাগের একটি দল ও প্রাণিসম্পদ হাসপাতালের চিকিৎসকরা ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসা শুরু করেছেন। নিবিড় পর্যবেক্ষণে রাখলে হাতিটি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, এলাকাটি দুর্গম হওয়ায় হাতিটিকে আপাতত অন্য কোথাও সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ডাকা হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সুস্থ হলে হাতিটিকে পুনরায় বনে অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে সাফারি পার্কে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সংক্ষেপে:
টেকনাফে খাবারের সন্ধানে পাহাড়ে উঠে পা পিছলে ১০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত হয়েছে একটি বন্য মা হাতি। বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকরা ঘটনাস্থলেই হাতিটির চিকিৎসা দিচ্ছেন।
টেকনাফে ১০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত, ঘটনাস্থলেই চলছে চিকিৎসা

0 Comments