ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামসহ ছয় বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামসহ ছয় বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ছয়টি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার দুপুরে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এই বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অফিসের তথ্যমতে, কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী এবং এর বেশি হলে অতি ভারী বৃষ্টি হিসেবে গণ্য করা হয়। ইতিমধ্যে টানা বৃষ্টিতে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। শনিবার রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রামে ১২৯ মিলিমিটার এবং ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, মূলত মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে, যার সূত্রপাত হয়েছিল একটি নিম্নচাপের মাধ্যমে। এদিকে বৃষ্টির প্রভাবে দেশের সাতটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বর্তমানে বান্দরবানের সাঙ্গু, সিলেটের কুশিয়ারা ও নেত্রকোনার সোমেশ্বরী নদীর পানি পাঁচটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংক্ষেপে:
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামসহ দেশের ছয় বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামসহ ছয় বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের

0 Comments