ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কুমিল্লার বুড়িচংয়ে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সবুজ উদ্যোগ: তিন শতাধিক চারা রোপণ ও দোয়া মাহফিল

কুমিল্লার বুড়িচংয়ে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সবুজ উদ্যোগ: তিন শতাধিক চারা রোপণ ও দোয়া মাহফিল

কুমিল্লার বুড়িচং উপজেলায় পরিবেশ রক্ষায় তিন শতাধিক গাছের চারা রোপণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতা’। শুক্রবার দিনব্যাপী উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাল্টি রাজাপুর কবরস্থানসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। রোপণ করা চারাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল আকাশমণি গাছ।

এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘মানবতা’ সংগঠনের প্রতিষ্ঠাতা এবং কুমিল্লা জজকোর্টের এপিপি অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে আরও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হাবিবুর রহমান বাবুল মাস্টার এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বুড়িচং উপজেলা সভাপতি ও উপজেলা বিএনপির নির্বাহী সদস্য বাবু স্বপন কুমচর সাহা।

এছাড়াও কর্মসূচিতে অংশ নেন ইউনিয়ন বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ফয়েজ আহমেদ, আব্দুল খালেক সর্দার, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ধনু মিয়া, মনু মিয়া সর্দার, সাবেক সেনাসদস্য মো. কবির হোসেন, নাবালক সর্দার, ২ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি আব্দুল হালিম, বিএনপি নেতা জামাল হোসেন, মাহে আলম এবং হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ বলেন, প্রতিষ্ঠার পর থেকেই মানবতা সংগঠনটি সামাজিক দায়বদ্ধতা থেকে জনকল্যাণমূলক কাজ করে আসছে। এই সবুজ উদ্যোগ তারই একটি অংশ। তিনি আরও বলেন, শুধু চারা রোপণ করলেই হবে না, প্রতিটি চারাকে শিশুর মতো যত্ন করে বড় করার দায়িত্ব আমাদের নিতে হবে। তিনি নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বৃক্ষরোপণ শেষে পাল্টি রাজাপুর জামে মসজিদের খতিব মাওলানা ফরিদ উদ্দিন কবরবাসীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।

সংক্ষেপে:
কুমিল্লার বুড়িচংয়ে তিন শতাধিক গাছের চারা রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতা। পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা থেকে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুমিল্লার বুড়িচংয়ে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সবুজ উদ্যোগ: তিন শতাধিক চারা রোপণ ও দোয়া মাহফিল

0 Comments