ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

নান্দাইলে জুলাই শহীদ দিবস পালন: বৈষম্যহীন রাষ্ট্র গঠনে শহীদ পরিবারের সদস্যদের ফুলেল সংবর্ধনা

নান্দাইলে জুলাই শহীদ দিবস পালন: বৈষম্যহীন রাষ্ট্র গঠনে শহীদ পরিবারের সদস্যদের ফুলেল সংবর্ধনা

ময়মনসিংহের নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ উদ্দিন মাহমুদ।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা, সাংবাদিক এনামুল হক বাবুল, রবিউল আলম ফরাজী এবং জামায়াতে ইসলামী নান্দাইল শাখার আমীর কাজী শামসছুদ্দীন। বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের মহান আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা শহীদদের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের বিশেষ পর্যায়ে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেন ইউএনও ফাতেমা জান্নাত। এ সময় তিনি উপস্থিত সকলকে অবহিত করেন যে, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী খুব শীঘ্রই শহীদ পরিবারের সদস্যদের সাথে একটি জরুরি বৈঠকে মিলিত হবেন। সভায় শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংক্ষেপে:
ময়মনসিংহের নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নান্দাইলে জুলাই শহীদ দিবস পালন: বৈষম্যহীন রাষ্ট্র গঠনে শহীদ পরিবারের সদস্যদের ফুলেল সংবর্ধনা

0 Comments