ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

নিজেই গাড়ি ড্রাইভ করে ঢাকার বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজেই গাড়ি ড্রাইভ করে ঢাকার বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে দেখতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে গাড়ি নিয়ে বের হন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জাহিদুল ইসলাম রনি জানান, ব্যতিক্রমী এই পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরার ৩, ৪, ৫ ও ৬ নম্বর সেক্টর, এয়ারপোর্ট রোড, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, সেনানিবাস ও বনানীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। মূলত ঢাকার উত্তরাঞ্চলের সড়কগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা পর্যবেক্ষণ করতেই তিনি এই উদ্যোগ নেন। প্রধানমন্ত্রী বারবার ঢাকাকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন এবং সেই লক্ষ্যেই এই সরেজমিন পরিদর্শন।

এই পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে গাড়িতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতেও ডিএনসিসি প্রশাসককে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন সড়ক পরিদর্শন করেন। সে সময় তিনি গভীর রাতের পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত ও সড়কবাতির কার্যকারিতা এবং রাতের যান চলাচলসহ নগরসেবার সামগ্রিক চিত্র পর্যবেক্ষণ করেন।

সংক্ষেপে:
নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে তিনি শহরের বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মান যাচাই করেন।
নিজেই গাড়ি ড্রাইভ করে ঢাকার বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0 Comments