ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৮০ পরিবারের পাশে যুব সংগঠনগুলোর জরুরি ত্রাণ সহায়তা

টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৮০ পরিবারের পাশে যুব সংগঠনগুলোর জরুরি ত্রাণ সহায়তা

টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে কয়েকটি যুব নেতৃত্বাধীন সংগঠন। শনিবার (১১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, অ্যাকশনএইড বাংলাদেশের (ActionAid Bangladesh) সহায়তায় শে (SHAY - Support for Humanitarian Aid Youth Society), জাইডা বাংলাদেশ (JYDA Bangladesh) এবং ইয়ুথ পিসবিল্ডার্স (Youth Peacebuilders) এই জরুরি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

বন্যার শুরু থেকেই এই সংগঠনগুলোর যুব স্বেচ্ছাসেবকেরা স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। তারা দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, জরুরি খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ, পাহাড়ধসের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন।

প্রাথমিক পর্যায়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৩৮০টি পরিবারের প্রায় ১ হাজার ৯০০ সদস্যের মধ্যে শুকনো খাবার, নিরাপদ পানীয় জল, ত্রিপল, ওরস্যালাইন এবং নারী ও কিশোরীদের জন্য বিশেষ ডিগনিটি কিট বিতরণ করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বন্যার কারণে অনেক নলকূপ ও স্যানিটেশন ব্যবস্থা প্লাবিত হওয়ায় এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা চরম ঝুঁকির মধ্যে রয়েছেন। চলমান বর্ষা মৌসুমে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত ও সমন্বিত সহায়তা নিশ্চিত করতে সরকার, দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগীদের প্রতি আহ্বান জানিয়েছে যুব সংগঠনগুলো।

সংক্ষেপে:
টেকনাফে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৮০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে কয়েকটি যুব সংগঠন। হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নে খাদ্য, পানি ও জরুরি সরঞ্জাম বিতরণের এই মানবিক উদ্যোগে সহায়তা দিচ্ছে অ্যাকশনএইড বাংলাদেশ।
টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৮০ পরিবারের পাশে যুব সংগঠনগুলোর জরুরি ত্রাণ সহায়তা

0 Comments