যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী বড়আঁচড়া গ্রামের একটি আমবাগান থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে অস্ত্রের একটি বড় চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির একটি চৌকস টহলদল বড়আঁচড়া গ্রামের আমবাগানে ঝটিকা অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা অস্ত্র ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় উক্ত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত অস্ত্র ও গুলি আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে বিজিবি। বড়আঁচড়া গ্রামের একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
-6a532c7d21f83.webp)

0 Comments