ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের অনেকেই প্রকৃত শিক্ষার্থী নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের অনেকেই প্রকৃত শিক্ষার্থী নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত ব্যক্তিদের মধ্যে অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। মন্ত্রী অভিযোগ করেন, কিছু শিক্ষার্থীর আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে নির্দিষ্ট কিছু মহল সক্রিয় রয়েছে। যারা আন্দোলন করছেন, তাদের অনেকে নিজেদের পরিচয় গোপন করে বিভিন্ন ইস্যুতে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছেন।

শিক্ষামন্ত্রীর একটি মন্তব্য নিয়ে তৈরি হওয়া ক্ষোভের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শিক্ষামন্ত্রী ইতিমধ্যে জাতীয় সংসদে এ বিষয়ে দুঃখপ্রকাশ করেছেন, তাই এটি নিয়ে নতুন করে বলার কিছু নেই। আন্দোলনের গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, সরকার বিষয়টিকে খুব একটা গুরুত্বের সাথে নিচ্ছে না। কারণ, ঢাকার কয়েকটি স্থান ও দুই-একটি জেলা বাদে খুব সীমিতসংখ্যক মানুষ এই প্রক্রিয়ায় যুক্ত। মূলত গণমাধ্যমে প্রচারের কারণে বিষয়টি বেশি আলোচনায় এসেছে বলে তিনি মনে করেন।

সড়ক অবরোধ ও জনভোগান্তি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে গিয়ে দাবি আদায় বা পরীক্ষা ছাড়া পাসের যে অপসংস্কৃতি শুরু হয়েছিল, তারই ধারাবাহিকতা এখনো কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে। আন্দোলনে পুলিশের হামলার অভিযোগ নাকচ করে তিনি বলেন, এগুলো মূলত অপপ্রচার বা ডিসইনফরমেশন। সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক বা নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা আছে কি না, এমন প্রশ্নে মন্ত্রী বলেন, নেপথ্যে যারাই থাকুক না কেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার সজাগ রয়েছে।

সংক্ষেপে:
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের অনেকেই প্রকৃত শিক্ষার্থী নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকারকে বিব্রত করতে একটি মহল সক্রিয় রয়েছে বলেও জানান তিনি।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের অনেকেই প্রকৃত শিক্ষার্থী নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

0 Comments