কাতারের আধুনিক রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান কারিগর ও দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। রবিবার (১২ জুলাই) কাতারের রাজকীয় দপ্তর আমিরি দিওয়ান এক শোকবার্তায় তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
আমিরি দিওয়ানের বিবৃতিতে জানানো হয়েছে, আল্লাহর ফয়সালার প্রতি পূর্ণ আস্থা রেখে গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, ফাদার আমির হিজ হাইনেস শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে দেশটিতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন। তার বলিষ্ঠ নেতৃত্বে কাতার প্রাকৃতিক জ্বালানি সম্পদকে কাজে লাগিয়ে অভাবনীয় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে। তার শাসনামলেই কাতার বিশ্বমঞ্চে একটি প্রভাবশালী রাষ্ট্র হিসেবে পরিচিতি পায় এবং আধুনিক অবকাঠামো গড়ে ওঠে।
২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা থেকে সরে দাঁড়ান এবং নিজ পুত্র শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করেন। এরপর থেকে তিনি ‘ফাদার আমির’ হিসেবে সম্মান পেয়ে আসছিলেন। তার প্রয়াণে কাতারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মরহুমের জানাজা ও রাষ্ট্রীয় শোক পালনের বিষয়ে দ্রুতই বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।
কাতারের আধুনিক রূপকার ও সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশটির আমির ছিলেন।


0 Comments