চলমান বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠ মাতানো মাঝমাঠের ফুটবলার জেইডেন অ্যাডামস মারা গেছেন। শনিবার ১১ জুলাই বিকেলে কেপটাউনের নিজ শহরে তার মৃত্যু হয়। তবে ২৫ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে শুরুর একাদশে ছিলেন তিনি। সেই ম্যাচে ৬১ মিনিট মাঠে থাকলেও তার দল ২-০ গোলে পরাজিত হয়। এছাড়া চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রথমার্ধে এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ১০ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন তিনি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটিই ছিল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। দক্ষিণ আফ্রিকার হয়ে ৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ২ গোল করেছেন তিনি। তার এই অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে সাউথ আফ্রিকান ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন ও সাউথ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন। এক শোকবার্তায় সংস্থাগুলো জানায় যে, জেইডেন অত্যন্ত গর্ব ও দক্ষতার সাথে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন এবং তার এই অকাল প্রয়াণ ফুটবল অঙ্গন ও পুরো দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেইডেন অ্যাডামস ২৫ বছর বয়সে মারা গেছেন। চলমান বিশ্বকাপে দেশের হয়ে খেলা এই তারকার মৃত্যুতে ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল প্রয়াণে শোক জানিয়েছে দেশটির ফুটবল ইউনিয়ন।


0 Comments