চলমান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে দৃঢ়ভাবে সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১০ জুলাই) সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন এই নির্দেশনার কথা জানান। ড. মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান বন্যা পরিস্থিতিতে প্রশাসনকে সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। একইসঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসতে বিএনপির নেতাকর্মীদের প্রতিও তিনি বিশেষ নির্দেশনা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও উল্লেখ করেন যে, জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রশাসনসহ রাষ্ট্রের প্রতিটি বিভাগ প্রয়োজনীয় ত্রাণ ও সাহায্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। মানবিক মূল্যবোধের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার লক্ষ্যে নির্বাচিত সরকারকে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
চলমান দুর্যোগ ও বন্যা মোকাবিলায় প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।


0 Comments