জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের শীর্ষ সংগঠন 'কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদ'-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কলিম সৈকত এবং সাধারণ সম্পাদক হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল ফাহাদ নয়ন দায়িত্ব পেয়েছেন।
গত মঙ্গলবার (২৯ জুলাই) সংগঠনের উপদেষ্টা এবং বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: কায়েফ, সাইফুল ইসলাম, রুমি আক্তার ও সামিরা তামান্না। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো: আলী রাইবেক এবং রায়েদ মোহাম্মদ খোকা।
দায়িত্ব পাওয়ার পর সাধারণ সম্পাদক আল ফাহাদ নয়ন বলেন, কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদকে আরও গতিশীল করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখা এবং তাদের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে এই কমিটি নিরলস কাজ করবে। অন্যদিকে সভাপতি কলিম সৈকত বলেন, এই প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের সহায়তা ও অগ্রগতির কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে। সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি মানবিক ও আদর্শ ছাত্র সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদের ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি কলিম সৈকত ও সাধারণ সম্পাদক আল ফাহাদ নয়নের নেতৃত্বে ১৩ সদস্যের এই কমিটি শিক্ষার্থীদের ঐক্য ও উন্নয়নে কাজ করবে।


0 Comments