কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে সাম্প্রতিক অতিবৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছেন সাবেক ছাত্রনেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী এম. রাশেদুল করিম রাশেদ। তাঁর এই মানবিক ত্রাণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সোমবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার সদর উপজেলা গেট সংলগ্ন একটি গুদামে ত্রাণসামগ্রী প্যাকেটজাতকরণ ও বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ফাহিম, সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি হোসেন মাদু এবং ঝিলংজা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হোসেন বদি। এছাড়াও উপস্থিত ছিলেন ঝিলংজা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল আজিজ রুবেল, দপ্তর সম্পাদক জিহাদুল ইসলাম তানিম, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন নয়ন, ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আনোয়ার ইসলাম খোরশেদ, ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক তৌহিদুল আলম আরমান এবং সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসানসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ত্রাণ কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি এম. রাশেদুল করিম রাশেদকে এই ধারাবাহিক মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং গণমানুষের সেবায় তাঁর ভূমিকার সাধুবাদ জানান। উল্লেখ্য, টানা বর্ষণে ঝিলংজা ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নিয়মিত খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে আসছেন রাশেদ।
কক্সবাজারের ঝিলংজায় বন্যার্তদের মাঝে এম. রাশেদুল করিম রাশেদের ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।


0 Comments