সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের (মরিয়ম খাতুন) শিক্ষাগত যোগ্যতা এবং বিয়ের সময়কাল নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মরিয়ম আক্তারের একটি জীবনবৃত্তান্ত ভাইরাল হওয়ার পর এই পরিস্থিতির উদ্ভব হয়। ভাইরাল হওয়া ওই বায়োডাটায় উল্লিখিত তথ্যের সাথে সংসদ সদস্যের দাবির অমিল থাকায় নেটিজেনদের মধ্যে নানা প্রশ্নের উদয় হয়েছে। একটি ভিডিওবার্তায় মরিয়ম আক্তার দাবি করেছেন যে, তিনি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী এবং চলতি বছরেই পরীক্ষায় অংশ নিয়েছেন। তবে তার ছড়িয়ে পড়া জীবনবৃত্তান্তে দেখা গেছে, সেখানে তিনি ২০২৬ সালে এসএসসি পাস করেছেন বলে উল্লেখ রয়েছে। উল্লেখ্য যে, চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল এখনো প্রকাশিত হয়নি। শিক্ষা বোর্ডের পূর্বঘোষণা অনুযায়ী আগামী ২০ জুলাই এই ফলাফল প্রকাশের কথা রয়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষার ফল প্রকাশের আগেই পাস করার তথ্য এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের এসএসসি পরীক্ষার তথ্য ও ভাইরাল বায়োডাটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। শিক্ষাগত যোগ্যতা নিয়ে তার পরস্পরবিরোধী দাবিতে তৈরি হয়েছে ধোঁয়াশা।


0 Comments