ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

চকরিয়া ও মাতামুহুরিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে উইটনেস ফাউন্ডেশনের খাদ্য সহায়তা বিতরণ

চকরিয়া ও মাতামুহুরিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে উইটনেস ফাউন্ডেশনের খাদ্য সহায়তা বিতরণ

কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরি এলাকায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা উইটনেস ফাউন্ডেশন। বন্যার পানি নেমে গেলেও এখনো বহু পরিবার ক্ষয়ক্ষতির ধকল কাটিয়ে উঠতে পারেনি। বিশেষ করে মাতামুহুরি নদীর ভাঙনকবলিত এলাকা এবং নিম্নআয়ের দিনমজুর পরিবারগুলো চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিনাতিপাত করছে।

এই সংকটময় মুহূর্তে নিজস্ব তহবিলের মাধ্যমে চকরিয়া ও মাতামুহুরি অঞ্চলের ২০০টি বন্যার্ত পরিবারের মাঝে পাঁচ দিনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে উইটনেস ফাউন্ডেশন। সংস্থার পিস সেন্টার, সাহারবিল, ফুলতলা, বাটাখালীসহ নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এই ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়।

সহায়তা কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন উইটনেস ফাউন্ডেশনের চকরিয়া-পেকুয়া ফিল্ড অফিসার রিয়াদ মাহমুদ, কমিউনিকেশন কোর্ডিনেটর রাগীব হাসান এবং সংগঠনের কক্সবাজার-চকরিয়া ইয়ুথ টিমের সদস্যরা।

সংস্থার কোর্ডিনেটর রাগীব হাসান জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের কেবল জরুরি খাদ্য সহায়তা দিলেই হবে না, তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি পুনর্বাসন উদ্যোগ প্রয়োজন। ভবিষ্যতে দুর্যোগপ্রবণ এলাকার মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। উল্লেখ্য, এর আগে বন্যা দুর্গত প্রায় এক হাজার মানুষের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছিল উইটনেস ফাউন্ডেশন।

সংক্ষেপে:
চকরিয়া ও মাতামুহুরি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে উইটনেস ফাউন্ডেশন। নদী ভাঙন ও বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
চকরিয়া ও মাতামুহুরিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে উইটনেস ফাউন্ডেশনের খাদ্য সহায়তা বিতরণ

0 Comments