কক্সবাজারের রামুতে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় বন্যাদুর্গত অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে এই মানবিক কার্যক্রমের আয়োজন করে কক্সবাজার জেলা যুবদল। ঢাকা থেকে আসা চারজন অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম দিনব্যাপী এই ক্যাম্পে ৫ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা প্রদান করে।
কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল জানান, সাম্প্রতিক টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের অসংখ্য মানুষ পানিবন্দি ও পাহাড় ধসের শিকার হয়েছেন। এসব ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারেক রহমানের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের কার্যক্রম জেলার বিভিন্ন স্থানে অব্যাহত থাকবে।
মেডিকেল টিমে দায়িত্বরত চিকিৎসকরা হলেন— ডা: গালিব হাসান, ডা: বেলাল হোসেন নাজিম, ডা: মাহমুদুল হাসান খান সুমন এবং ডা: আল মামুন হাসান খান এমিল।
উক্ত চিকিৎসা সেবা কার্যক্রমে জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান, সহ-প্রচার সম্পাদক এডভোকেট মোহাম্মদ ইসমাইল, সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজি, রামু উপজেলা যুবদলের আহবায়ক জহির আলম এবং জেলা যুবদলের সদস্য সাজেদুল ইসলাম লিটন উপস্থিত ছিলেন। এছাড়াও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল্লাহ ভুট্টো, সদস্য সচিব জিয়া উদ্দিন বাবলু, যুগ্ম আহবায়ক আজিজুল হক আজিজ, মনিরুল আলম ও আনোয়ারুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা এই কার্যক্রমে অংশ নেন।
রামুতে বন্যাদুর্গত ৫ শতাধিক মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা যুবদল। দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করেন।


0 Comments