রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য দীপেন দেওয়ান। সোমবার (১৩ জুলাই) পরিদর্শনকালে তিনি জানান, বন্যার্তদের সহায়তায় সরকার যথেষ্ট আন্তরিক এবং দুর্যোগকালীন সময়ে এই এলাকায় এনজিওর কিস্তি আদায় বন্ধ থাকবে। এদিন তিনি উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজ আশ্রয় কেন্দ্রে গিয়ে দুর্গতদের সাথে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। ক্ষতিগ্রস্তদের মাঝে তিনি ত্রাণ সামগ্রী, ঢেউ টিন এবং খাবারের জন্য আর্থিক অনুদান বিতরণ করেন। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী শাহা এবং থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম ও জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য দীপেন দেওয়ান। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং দুর্যোগকালীন এনজিওর কিস্তি আদায় বন্ধ রাখার ঘোষণা দেন।
-6a54b4f0eca85.webp)

0 Comments