বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি রাজনীতি করতে নয় বরং বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছেন। শুক্রবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের মানুষের যে অবর্ণনীয় কষ্ট হচ্ছে, তা সরেজমিনে না দেখলে অনুভব করা সম্ভব নয়। মানুষের দুর্ভোগ কেবল কাগজে-কলমে বা রিপোর্টে বোঝা যায় না। তিনি বন্যাকবলিত মানুষের সঙ্গে কথা বলে তাদের বাস্তব অবস্থা সম্পর্কে ধারণা নেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার জাতীয় সংসদে বিরোধী দলের পক্ষ থেকে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি তুলে ধরা হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে ৩০০ বিধিতে বিবৃতি দেওয়া হয়েছে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, উদ্ধার কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছে দিতে হবে। বিশেষ করে শিশু, নারী, বৃদ্ধ ও অসুস্থদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করে ডা. শফিকুর রহমান তাদের মাগফিরাত কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর আমির নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম এবং উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সাতকানিয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাজনীতি নয় বরং বিপন্ন মানুষের পাশে দাঁড়াতেই এই সফর। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
-6a50b91b3c8de.webp)

0 Comments