ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

পশ্চিমবঙ্গের বারুইপুরের নৃশংস ঘটনার ভিডিও বাংলাদেশের দাবিতে প্রচার, ফ্যাক্টচেক অনুসন্ধানে বেরিয়ে এলো প্রকৃত সত্য

পশ্চিমবঙ্গের বারুইপুরের নৃশংস ঘটনার ভিডিও বাংলাদেশের দাবিতে প্রচার, ফ্যাক্টচেক অনুসন্ধানে বেরিয়ে এলো প্রকৃত সত্য

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের একটি নৃশংস ঘটনার ভিডিও বাংলাদেশের দাবি করে প্রচার করা হচ্ছে। ওবায়দুল কাদের এমপি, Shipon Islam, বঙ্গবন্ধুর বাংলাদেশ, সাতক্ষীরা জেলা, জাকির হোসেন ও লাকি খানম সহ ২০টির বেশি ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। এতে নেটিজেনদের মধ্যে দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি মূলত ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর মহকুমার সূর্যপুর এলাকার। সেখানে গত ৫ জুলাই ১২ বছর বয়সী এক বালিকার বস্তাবন্দী মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মেয়েটিকে অপহরণের পর ধর্ষণ ও হত্যা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং বিক্ষুব্ধ জনতা সড়ক ও রেলপথ অবরোধ করে। এমনকি গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় পুলিশ একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। ইতিমধ্যে আনন্দ সর্দার, প্রভাস মণ্ডল ও দিবাকর মণ্ডল নামের তিন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বারুইপুর এলাকাটি বাংলাদেশের কোনো অংশ নয়, বরং এটি ভারতের একটি শহর। ফলে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের ঘটনা দাবি করে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন।

সংক্ষেপে:
ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে ঘটে যাওয়া একটি নৃশংস ঘটনার ভিডিও বাংলাদেশের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। ফ্যাক্টচেক অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি বিভ্রান্তিকর এবং প্রকৃত ঘটনাটি ভারতের।
পশ্চিমবঙ্গের বারুইপুরের নৃশংস ঘটনার ভিডিও বাংলাদেশের দাবিতে প্রচার, ফ্যাক্টচেক অনুসন্ধানে বেরিয়ে এলো প্রকৃত সত্য

0 Comments