রাজধানীর উত্তরায় ফুটবল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাস স্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রাণের বাংলাদেশে কর্মরত রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্তের সাংবাদিক সাকিবুল হাসান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি খেলা শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রাজু ও সাকিবুল। পথিমধ্যে উত্তরার জসীমউদ্দীন মোড় থেকে রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে গুরুতর অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ঘাতক বাসটি শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বাসটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
উত্তরায় ফুটবল ম্যাচ দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই সাংবাদিক। দ্রুতগামী বাসের চাপায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘাতক বাসটি শনাক্তে কাজ করছে পুলিশ।


0 Comments