রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। শুক্রবার (১০ জুলাই) সকালে তারা বন্যাকবলিত মানুষের সাথে সরাসরি কথা বলে তাদের পরিস্থিতির খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এই ত্রাণ বিতরণ ও পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দিপেন তালুকদার দিপু এবং সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ মামুন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাঁজা। তাদের সাথে জেলা, উপজেলা ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
পরিদর্শনকালে বিএনপি নেতৃবৃন্দ দুর্গত মানুষের দুর্দশার কথা শোনেন এবং তাদের হাতে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও যেকোনো সংকটে জনগণের পাশে থাকবে বলে তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
রাঙামাটির বাঘাইছড়িতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার সকালে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের খোঁজখবর নেন এবং খাদ্যসামগ্রী প্রদান করেন নেতারা।


0 Comments