ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর রাজপথ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর রাজপথ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে পর্যবেক্ষণের জন্য বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাতের নগর ব্যবস্থাপনা কীভাবে পরিচালিত হচ্ছে তা সরাসরি দেখতে প্রধানমন্ত্রী এই আকস্মিক পরিদর্শনে বের হন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে উত্তর সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখেন। তিনি রাজধানীর সড়কগুলোর সার্বিক অবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাতের পরিবেশ, সড়কবাতির সচলতা এবং যান চলাচলসহ সার্বিক নাগরিক সেবা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। শহরের বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে দায়িত্বরত কর্মীদের কাছ থেকে সেবার মান ও পরিস্থিতি সম্পর্কে তথ্য নেন এবং প্রয়োজনীয় তাৎক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল আজহার সময়ও একইভাবে রাতের বেলা রাজধানী পরিদর্শনে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী। সে সময় কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত সময়ে অপসারণে অবহেলার প্রমাণ পাওয়ায় দায়িত্বরত দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছিল।

সংক্ষেপে:
নাগরিক সেবার মান যাচাইয়ে গভীর রাতে রাজধানীর রাজপথে নেমেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজেই গাড়ি চালিয়ে উত্তর সিটির বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর রাজপথ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

0 Comments