বিশ্বকাপ ফুটবলের ম্যাচে প্রিয় দল মিসরের পরাজয় এবং রেফারিংয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের বিরুদ্ধে নোয়াখালীতে অভিযোগ দায়ের করেছেন এক যুবক। গত বুধবার রাতে নোয়াখালী সদর উপজেলার সুধারাম থানায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে এই লিখিত অভিযোগ জমা দেন মো. রাকিব নামের ওই ফুটবল সমর্থক।
অভিযোগকারী মো. রাকিব সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের মান্দারতলী গ্রামের মো. সিরাজের ছেলে। তার দাবি, ২০২৬ ফিফা বিশ্বকাপে মিসর বনাম আর্জেন্টিনার মধ্যকার ম্যাচে রেফারি ও ফিফা সভাপতি সুপরিকল্পিতভাবে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ম্যাচের ১৪ মিনিটে মিসর গোল করে এগিয়ে যাওয়ার পর রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরে ফিফা সভাপতির প্ররোচনায় আর্জেন্টিনাকে একটি অন্যায্য পেনাল্টি দেন। এছাড়া মিসরের একটি বৈধ গোল বাতিল এবং দলটির প্রধান কোচকে অন্যায়ভাবে লাল কার্ড দেখানো হয়েছে বলে তিনি দাবি করেন।
রাকিবের মতে, ফিফার এমন পক্ষপাতমূলক আচরণের কারণে বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থক মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন। এই অপূরণীয় ক্ষতির জন্য তিনি ৫ কোটি টাকা ক্ষতিপূরণ এবং অভিযুক্তদের আন্তর্জাতিক আইনের আওতায় বিচারের দাবি জানিয়েছেন। লিখিত অভিযোগে ফিফা সভাপতি ও রেফারি ছাড়াও আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, এক তরুণ থানায় অভিযোগ নিয়ে এসেছিলেন। তবে এই ধরনের অভিযোগ থানায় গ্রহণ করার আইনি সুযোগ না থাকায় তাকে বুঝিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। এদিকে রাকিব জানিয়েছেন, থানায় মামলা না নেওয়ায় তিনি ন্যায়বিচারের আশায় আদালতে যাবেন এবং প্রয়োজনে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন।
বিশ্বকাপে মিসরের হার ও রেফারিংয়ে অনিয়মের অভিযোগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে নোয়াখালীতে ৫ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে অভিযোগ করেছেন এক যুবক। সুধারাম থানায় এই অভিযোগ নিয়ে যান তিনি।
-6a4f6f96f05bd.webp)

0 Comments