নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম আর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শিশির মনির। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই আইনি অভিমত ব্যক্ত করেন। এডভোকেট শিশির মনির তার স্ট্যাটাসে উল্লেখ করেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে পদত্যাগের বিষয়টি থাকলেও গাজী নজরুল ইসলাম দল থেকে বহিষ্কৃত হয়েছেন। নৈতিক স্খলনের কারণে জামায়াতে ইসলামী বিষয়টি ইতোমধ্যে নির্বাচন কমিশনকে অবহিত করছে। উল্লেখ্য, গত সোমবার রাত থেকে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়ে তাকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদ থাকা নিয়ে আইনি ব্যাখ্যা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শিশির মনির। বিস্তারিত পড়ুন।


0 Comments