ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষা করাই প্রশাসনের প্রধান অগ্রাধিকার। তিনি ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত ত্রাণসামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য এবং প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটেশন, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ এবং গর্ভবতী নারীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগের সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যেন চুরি, ডাকাতি বা ত্রাণ আত্মসাতের মতো অপরাধ করতে না পারে, সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে। ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার নিশ্চিত করার বিষয়েও তিনি কঠোর নির্দেশনা দেন।

সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা নিজ নিজ এলাকার পরিস্থিতি তুলে ধরেন। চট্টগ্রাম থেকে যুক্ত কর্মকর্তারা জানান, সেখানে জলাবদ্ধতা কমতে শুরু করেছে। তবে সিলেট অঞ্চলে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতি ঘটছে এবং রংপুর বিভাগে নতুন করে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। এ সময় প্রধানমন্ত্রী সম্ভাব্য সব ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম প্রস্তুত রেখে জনগণের পাশে থেকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সংক্ষেপে:
অতিবৃষ্টি ও জলাবদ্ধতা মোকাবিলায় মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

0 Comments