মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে ইরানি জাহাজের ওপর পুনরায় অবরোধ বা ব্লকেড আরোপের ঘোষণা দিয়েছেন। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ট্রাম্প উল্লেখ করেন, এই অবরোধ কেবল ইরানের নিজস্ব জাহাজ অথবা ইরানের গ্রাহকদের পণ্য বহনকারী জাহাজের ক্ষেত্রে কার্যকর হবে। এর ফলে এসব জাহাজের প্রবেশ ও প্রস্থান বন্ধ হয়ে যাবে। তবে অন্যান্য দেশের জন্য এই নৌপথ উন্মুক্ত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, প্রণালিটি ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার ব্যয় হিসেবে বাণিজ্যিক জাহাজগুলোকে তাদের বহন করা পণ্যের মূল্যের ২০ শতাংশ হারে অর্থ পরিশোধ করতে হবে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, এখন থেকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির "অভিভাবক" হিসেবে দায়িত্ব পালন করবে। তিনি আরও জানান, ইরান থাকুক বা না থাকুক, এই প্রণালি উন্মুক্ত রাখা হবে এবং যুক্তরাষ্ট্র এর নিরাপত্তা নিশ্চিত করবে।
হরমুজ প্রণালিতে ইরানি জাহাজের ওপর অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রণালিটির নিরাপত্তা নিশ্চিত করতে অন্য দেশের জাহাজকে ২০ শতাংশ ফি দিতে হবে বলে জানান তিনি।


0 Comments