ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

জয়পুরহাটে শিশুকে ধর্ষণের দায়ে সেনাসদস্য রনির যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা আদালতের

জয়পুরহাটে শিশুকে ধর্ষণের দায়ে সেনাসদস্য রনির যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা আদালতের

জয়পুরহাটে এক শিশুকে ধর্ষণের দায়ে সিরাতুল ইসলাম মোস্তাকিম রনি নামে এক সেনাসদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এবং বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সিরাতুল ইসলাম মোস্তাকিম রনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তেমারিয়া গ্রামের টিপু সুলতানের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালের ১৪ জুন ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। খেলা শেষে অন্য শিশুরা বাড়ি ফিরলেও সেনাসদস্য রনি শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার চাচার একটি নির্জন বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ঘটনাটি কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরদিন শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে সব খুলে বলে। পরবর্তীতে ২০২২ সালের ৫ আগস্ট ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন। রায়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করে সরকারি কৌঁসুলি রিনাত ফেরদৌসী রিনি বলেন, এই রায়ের মাধ্যমে অপরাধীদের কাছে একটি কঠোর বার্তা পৌঁছালো যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। মামলায় আসামিপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন উজ্জ্বল হোসেন।

সংক্ষেপে:
জয়পুরহাটে শিশুকে ধর্ষণের দায়ে সিরাতুল ইসলাম মোস্তাকিম রনি নামে এক সেনাসদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০২২ সালের আলোচিত এই মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।
জয়পুরহাটে শিশুকে ধর্ষণের দায়ে সেনাসদস্য রনির যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা আদালতের

0 Comments