Recents in Beach

ব্রেকিং নিউজ

মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবিরের ইন্তেকাল: গার্ড অব অনার প্রদান ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবিরের ইন্তেকাল: গার্ড অব অনার প্রদান ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বাগেরহাটের মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবিরকে (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রোববার বেলা ১১টায় মোরেলগঞ্জ মডেল মসজিদ চত্বরে জানাজার আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার রাষ্ট্রীয় এই সম্মাননা প্রদান করেন। পুলিশ প্রশাসনের পক্ষে এস আই মাসুম বিল্লাহর নেতৃত্বে আট সদস্যের একটি দল এই আনুষ্ঠানিকতায় অংশ নেয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমার একমাত্র সন্তান সরোয়ার এজাহান রনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল ফকির এবং সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আ. হাই খান। এছাড়া বিএনপি নেতা সোমনাথ দে, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বারসহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কফিনে পুষ্পমাল্য অর্পণ করে শেষ বিদায় জানান।

বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবির ১৯৭১ সালে ৯নং সেক্টরের সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার ও মোরেলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম স ম কবীর আহম্মেদ মধুর সহধর্মিনী এবং যুদ্ধকালীন সহযোদ্ধা ছিলেন। তিনি শনিবার দিবাগত রাত ১২টায় পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর সরালিয়া গ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সংক্ষেপে:
বাগেরহাটের মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। জানাজার আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি ১৯৭১ সালের ৯নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডারের সহধর্মিনী ও সহযোদ্ধা ছিলেন।
মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবিরের ইন্তেকাল: গার্ড অব অনার প্রদান ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Post a Comment

0 Comments