নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে টিএসসি এলাকা প্রদক্ষিণ করে পুনরায় জাদুঘরের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচি শেষে আয়োজিত সমাবেশে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, বাংলাদেশের ইতিহাসে পতনের পর এভাবে পালিয়ে যাওয়ার কোনো নজির নেই। তারা দেশ ছেড়ে পালিয়েছে। শেখ হাসিনা পুনরায় রাজনীতিতে ফিরলে দেশের মানুষ তা মেনে নেবে না। তিনি আরও উল্লেখ করেন যে, সাধারণ মানুষের অধিকার আদায়ে ছাত্রদল সবসময় রাজপথে সক্রিয় ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
উক্ত বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
ছাত্রলীগের নৈরাজ্যের অপচেষ্টার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।


0 Comments