ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর মোবাইল আর্থিক সেবা ‘উপায়’ এবং জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ‘ফুডপান্ডা বাংলাদেশ’-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মূল লক্ষ্য হলো ফুডপান্ডা রাইডারদের জন্য ডিজিটাল পদ্ধতিতে ক্যাশ কালেকশন প্রক্রিয়াকে আরও সহজ, নিরাপদ ও নিরবচ্ছিন্ন করা।
সম্প্রতি রাজধানীর গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক হোটেলে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই অংশীদারত্ব নিশ্চিত করা হয়। অনুষ্ঠানে ফুডপান্ডা বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিরেক্টর ফাইন্যান্স তানভীর রশিদ, হেড অব পার্টনারশিপস অ্যান্ড শপস সিদ্ধার্থ ভৌমিক, লিড ফিনটেক অ্যান্ড ডিজিটাল পেমেন্ট মহিউদ্দিন কাজী শওরন, লিড কান্ট্রি ফ্লিট হেলথ মোহাম্মদ রুহুল আমিন রবিন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কোয়ালিটি টিম) মো. ইশতিয়াক হক রবিন।
অন্যদিকে, উপায়-এর পক্ষ থেকে অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন হেড অব করপোরেট সেলস সাজ্জাদ আলম, চিফ বিজনেস অফিসার মো. মাহবুব সোবহান, ম্যানেজার করপোরেট সেলস মো. মামুনুর রশিদ, রিজিওনাল সেলস ম্যানেজার জসিম উদ্দিন, কেএএম করপোরেট সেলস মঈনুল ইসলাম চৌধুরী এবং কেএএম করপোরেট সেলস সোহেল রানা। এই নতুন উদ্যোগের ফলে ফুডপান্ডা রাইডাররা এখন থেকে আরও স্বাচ্ছন্দ্যে তাদের সংগৃহীত অর্থ ডিজিটাল মাধ্যমে জমা দিতে পারবেন।
ফুডপান্ডা রাইডারদের ক্যাশ কালেকশন সহজ করতে উপায় ও ফুডপান্ডা বাংলাদেশের মধ্যে চুক্তি সই হয়েছে। এর মাধ্যমে রাইডাররা নিরাপদ ও দ্রুত ডিজিটাল পেমেন্ট সেবা উপভোগ করতে পারবেন।


0 Comments