চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুরাইয়া জান্নাত (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত সুরাইয়া জান্নাত বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার মাওলানা আরিফুর রহমানের কন্যা। স্থানীয় সূত্রে জানা গেছে, চুনতি এলাকায় দুটি দূরপাল্লার বাসের মধ্যে সরাসরি সংঘর্ষ হলে বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়া জান্নাতের মৃত্যু হয়। নিহতের আত্মীয় মনসুর আলম জানান, সুরাইয়া চট্টগ্রামের একটি কলেজে পড়াশোনা করতেন। ঘটনার সময় তিনি চকরিয়া থেকে বাসে করে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং পথিমধ্যে এই দুর্ঘটনার শিকার হন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সুরাইয়া জান্নাত নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। চকরিয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে চুনতি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।


0 Comments