চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত নেতারা হলেন— চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জীবননগর উপজেলার বাকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য শেখ আশিক।
এ বিষয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জামাল আল নাসের জানান, গ্রেফতারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলা রয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে তোলা হয়। তিনি আরও উল্লেখ করেন, ২৩ জুনকে কেন্দ্র করে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। নিয়মিত অভিযানের পাশাপাশি বর্তমানে বিশেষ অভিযান চলছে এবং মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


0 Comments