জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলার বিবরণে জানা যায়, আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে তিনটি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। প্রসিকিউশনের তদন্ত দল ২০২৫ সালের ২৫ মার্চ এই মামলার তদন্ত শুরু করে এবং একই বছরের ১১ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। পরবর্তীতে ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। বিস্তারিত শুনানি শেষে গত বছরের ২ নভেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল।
কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিস্তারিত জানুন সংবাদে।


0 Comments