Recents in Beach

ব্রেকিং নিউজ

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে সরকার

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে সরকার

সরকার দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে নিজ দপ্তরে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি’র সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর। এই লক্ষ্য বাস্তবায়নেই গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি এ ক্ষেত্রে যুক্তরাজ্যের গণমাধ্যম নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ‘অফকম’-এর অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন এবং যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। হাইকমিশনার সারাহ কুক এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাথে আলাপকালে মন্ত্রী জানান, গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দিতেও সরকার কাজ করছে। এ ক্ষেত্রে তিনি সুইজারল্যান্ডের অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান জানান। পাশাপাশি তিনি বাংলাদেশের প্রযুক্তি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে এগিয়ে আসতে সুইজারল্যান্ডের প্রতি আহ্বান জানান। এর আগে বিদেশি কূটনীতিকরা তথ্যমন্ত্রীকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

সংক্ষেপে:
গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করতে গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে সরকার। সচিবালয়ে বিদেশি রাষ্ট্রদূতদের সাথে বৈঠকে এই তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

Post a Comment

0 Comments