জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘ডোনাল্ড ট্রাম্প’ নামক মহিষ নিয়ে সরকারের গৃহীত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী তার পোস্টে উল্লেখ করেন, সরকারের এই পদক্ষেপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দূরদর্শী ও রণকৌশলী সিদ্ধান্তের বহিঃপ্রকাশ। এছাড়া প্রাণিসম্পদ মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর প্রাণীর প্রতি ভালোবাসা ও সাহসিকতার প্রশংসা করেন তিনি। তিনি এই উদ্যোগকে ‘মহিষ ডিপ্লোম্যাসি’ হিসেবে অভিহিত করে বলেন, আমেরিকার সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তির ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও দাবি করেন, এই উদ্যোগের মাধ্যমে আমেরিকার স্বার্থ রক্ষার পাশাপাশি দেশের চিড়িয়াখানাকে সমৃদ্ধ করা হয়েছে। এটি বাংলাদেশ-আমেরিকা সম্পর্ককে আরও টেকসই করবে এবং ভারতীয় গো-রক্ষা আন্দোলনকেও প্রভাবিত করবে বলে তিনি মনে করেন। সবশেষে, এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারি অর্থায়নে আনন্দ শোভাযাত্রা ও অভিনন্দন মিছিল আয়োজনের দাবি জানান এনসিপির এই নেতা।
ডোনাল্ড ট্রাম্প নামক মহিষ নিয়ে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। একে তিনি মহিষ ডিপ্লোম্যাসি হিসেবে অভিহিত করে আনন্দ শোভাযাত্রা ও অভিনন্দন মিছিলের দাবি জানান।

0 Comments