Recents in Beach

ব্রেকিং নিউজ

উখিয়ায় মেরিন ড্রাইভে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মোটরসাইকেল: চট্টগ্রামের আইসিটি প্রশিক্ষক নিহত

উখিয়ায় মেরিন ড্রাইভে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মোটরসাইকেল: চট্টগ্রামের আইসিটি প্রশিক্ষক নিহত

বন্ধুদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসে প্রাণ হারালেন মোহাম্মদ আজাদ (২৮) নামের এক পর্যটক। শুক্রবার (১ মে) দুপুর ২টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী এলাকায় মেরিন ড্রাইভ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আজাদ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সদর ইউনিয়নের মোক্তার আহমদের ছেলে। তিনি পেশায় একজন আইসিটি প্রশিক্ষক এবং চট্টগ্রাম মহানগরের চকবাজার এলাকায় একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে চারটি মোটরসাইকেলে করে আট বন্ধু মিলে কক্সবাজার ভ্রমণে আসেন। দুপুরে মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ যাওয়ার পথে ছেপটখালী এলাকায় তাদের একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ আজাদকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপর আরোহী চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংক্ষেপে:
কক্সবাজারের মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ আজাদ নামের এক পর্যটক নিহত হয়েছেন। বন্ধুদের সাথে ঘুরতে এসে উখিয়ার ছেপটখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি খাদে পড়ে যায়।

Post a Comment

0 Comments