কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ পালিত হয়েছে। শুক্রবার (১ মে) ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন এবং জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বিশেষ মানবিক উদ্যোগ হিসেবে জেলার ৭ জন শ্রমিকের পরিবারকে চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো. মোর্তজা মোর্শেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শামীম আল ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলম, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী এবং জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনীতির অগ্রগতিতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। কর্মক্ষেত্রে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে জাতীয় উৎপাদনশীলতা আরও বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। র্যালি ও আলোচনা সভার পাশাপাশি অনুষ্ঠানে ৭টি শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

0 Comments