Recents in Beach

ব্রেকিং নিউজ

টেকনাফে ওয়াই-ফাই মিস্ত্রির আড়ালে জালনোটের কারখানা কোটি টাকার জালনোটসহ আটক ২

টেকনাফে ওয়াই-ফাই মিস্ত্রির আড়ালে জালনোটের কারখানা কোটি টাকার জালনোটসহ আটক ২

কক্সবাজারের টেকনাফে ওয়াই-ফাই ও ব্রডব্যান্ড লাইনের কাজ করার অজুহাতে ভাড়া নেওয়া একটি টিনশেড ঘরে গড়ে তোলা জালনোট তৈরির কারখানার সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার দুপুরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হ্নীলা মোচনী এলাকায় অভিযান চালিয়ে ১২ লাখ টাকার জালনোটসহ এক রোহিঙ্গাসহ দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকার নাজমুল এবং টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের আজিজুর রহমান।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোচনী এলাকায় একটি টমটম তল্লাশি করে ১২ লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে জাদিমুড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে জালনোট তৈরির কারখানার সন্ধান মেলে। সেখান থেকে ল্যাপটপ, কম্পিউটার, অত্যাধুনিক প্রিন্টার, বিশেষ কাগজ ও কালি এবং আনুমানিক কোটি টাকার ছাপানো জালনোট উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, মাত্র তিন দিন আগে ইন্টারনেট লাইনের কাজ করার কথা বলে মাসিক আড়াই হাজার টাকায় ঘরটি ভাড়া নিয়েছিল চক্রটি। টেকনাফ ব্যাটালিয়ন ২-বিজিবির উপ-অধিনায়ক মেজর মুবাশশির নাকীব তরফদার জানান, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাট ও স্থানীয় বাজারে এসব জালনোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। এই চক্রের মূল হোতাদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

সংক্ষেপে:
টেকনাফে ওয়াই-ফাই মিস্ত্রি সেজে ভাড়া বাসায় গড়ে তোলা জালনোটের কারখানার সন্ধান পেয়েছে বিজিবি। ১২ লাখ টাকার নোটসহ আটক ২। ঈদে পশুর হাটে এসব টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির।

Post a Comment

0 Comments