কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাট হাইওয়ে রোডে ডাম্পারের ধাক্কায় নয়ন নামের এক নছিমন (ট্রলি) চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দিবাগত ভোররাত আনুমানিক ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন কক্সবাজার সদর উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন ইসলামাবাদ এলাকার মো. হোসাইনের ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া থেকে গাড়ি নিয়ে ফেরার পথে নয়নের নছিমনটির চাকা বিকল হয়ে পড়ে। এ সময় তিনি রাস্তার পাশে গাড়িটি দাঁড় করিয়ে মেরামতের কাজ করছিলেন। তখন বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা নছিমনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ডাম্পারটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
চকরিয়ার মালুমঘাটে ডাম্পারের ধাক্কায় নয়ন নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। গাড়ি মেরামতের সময় বিপরীত দিক থেকে আসা ডাম্পারটি তাকে ধাক্কা দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

0 Comments